• কমেছে ফুয়েলের দাম, বন্ধ হয়ে যাওয়া একাধিক ফ্লাইট ফেরাচ্ছে এয়ার ইন্ডিয়া
    এই সময় | ০৯ আগস্ট ২০২৬
  • এই সময়: আকাশছোঁয়া জ্বালানির দাম, পাকিস্তানের আকাশ বন্ধ থাকায় অনেকটা ঘুরে ইউরোপ যাওয়া এবং আমেরিকা–ইরান যুদ্ধের আবহে নাভিশ্বাস উঠেছিল ভারতীয় এয়ারলাইন্সগুলির। এই কারণে গত মে মাসে ১০০টি ইন্টারন্যশনাল ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল এয়ার ইন্ডিয়া। এখন ফুয়েলের দাম তুলনায় কম। এই অবস্থায় সেপ্টেম্বর থেকে বেশ কিছু ইন্টারন্যশনাল ফ্লাইট আবার চালু করতে চলেছে তারা।

    পরে জুলাইয়ে যে ফ্লাইট কমাতে বাধ্য হয়েছিল এয়ার ইন্ডিয়া, সেপ্টেম্বর থেকে তাদের মধ্যেই বেশ কিছু ফ্লাইট চালু হতে পারে। শীতকালীন উড়ানসূচি থেকে এই ফ্লাইট চালু হতে পারে বলে জানা গিয়েছে। ভারত থেকে ইতিমধ্যেই মিলান, ফ্রাঙ্কফুর্ট, জ়ুরিখ, ভিয়েনা, মেলবোর্ন, টোকিও এবং নিউ ইয়র্কে যে ফ্লাইট চলছে, তার সংখ্যাও শীতে বাড়বে বলে একটি সূত্রের খবর।

    উল্লেখ্য, গত দু'তিন মাসে দিল্লি থেকে শিকাগো, নেওয়ার্ক, সাংহাই, মালে, মুম্বই থেকে নিউ ইয়র্ক, ঢাকা এবং চেন্নাই থেকে সিঙ্গাপুরের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। শুধু ইন্টারন্যশনাল নয়, ডোমেস্টিকেও ২০ থেকে ২২ শতাংশ ফ্লাইট কমাতে বাধ্য হয় এয়ার ইন্ডিয়া। ধীরে ধীরে সেগুলিও চালু হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

  • Link to this news (এই সময়)