• উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি, ভাসবে কলকাতাও! কবে পিছু ছাড়বে বর্ষণ?
    প্রতিদিন | ০৯ আগস্ট ২০২৬
  • রবি সকালে এখনও পর্যন্ত কলকাতার আকাশ পরিষ্কার। তবে মহানগরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু তিলোত্তমা নয়, পাশ্ববর্তী জেলাগুলিতেও বর্ষণের পূর্বাভাস। বিশেষ সতর্কতা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তাল থাকবে সমুদ্র। মৎসজীবী সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হবে। এ দিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস থাকছে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার থেকে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা কমবে।

    শনিবারই বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। তার জেরে উত্তাল রয়েছে সমুদ্র। অন্যদিকে কাঁথির উপর দিয়ে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে উপকূলবর্তী জেলা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবি ও সোম তুলনামূলক বৃষ্টি কম থাকলেও মঙ্গলবার থেকে ফের বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং বীরভূমে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা।

    অন্যদিকে, বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে পাহাড়বাসীর জন্য সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (প্রতিদিন)