রোগীমৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মালদার রতুয়া গ্রামীণ হাসপাতাল। অভিযোগ, ভাঙচুর চালানো হয় হাসপাতালে। এই ঘটনায় আক্রান্ত হন হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী।
হাসপাতাল সূত্রে খবর, রবিবার সকালে রতুয়ার এক বাসিন্দা তড়িদাহত হন। পরিবারের সদস্যরা তাঁকে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসকরা পরিবারের লোকেদের মৃত্যুর খবর জানান। অভিযোগ, পরিবারের সদস্যরা তা মানতে রাজি হননি। তাঁরা দাবি, রোগী জীবিতই রয়েছে। এ নিয়ে চিকিৎসক এবং পরিবারের সদস্যদের মধ্যে গন্ডগোল বাধে। অভিযোগ, তার পরেই এরপর রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে তাণ্ডব শুরু করেন। মারধর করা হয় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের। এই ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন।
ঘটনাটি কোথায় ঘটেছে?
মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালে এই ঘটনা ঘটেছে।
রোগীর মৃত্যু কী ভাবে হয়েছিল?
তড়িদাহত হয়ে হাসপাতালে আনার পরে ওই ব্যক্তির মৃত্যু হয়।
গন্ডগোল শুরু হয় কেন?
মৃত্যুর খবর মানতে না চেয়ে রোগীর পরিবার জীবিত থাকার দাবি করলে গন্ডগোল বাধে।
হাসপাতালে কী কী ক্ষতি হয়েছে?
অভিযোগ, ভাঙচুর চালানো হয় এবং চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয়।
কতজন আহত হয়েছেন?
মোট পাঁচ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।
পুলিশ কী পদক্ষেপ নিয়েছে?
বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।