• কলকাতা হাই কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে? নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিলাম
    প্রতিদিন | ০৯ আগস্ট ২০২৬
  • কলকাতা হাই কোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। বম্বে হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র বিট্ঠলরাও ঘুগের নাম সুপারিশ করা হয়েছে। নতুন সুপারিশে একাধিক হাই কোর্টের প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব রাখা হয়েছে।

    গত ১২ মে সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাই কোর্টের বিচারপতির পদের জন্য ৯ আইনজীবীর নাম সুপারিশ করে। তা পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের কাছে। জানা গিয়েছে, তাঁদের মধ্যে আট জনকেই বিচারপতি হিসেবে নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছে রাষ্ট্রপতি ভবন। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার নতুন আট বিচারপতি শপথ নেবেন।

    বিচারপতি হিসাবে শপথ নেবেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ দে, পার্থসারথি রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং নিষাদ মেদেরা। কলকাতা হাই কোর্টে ৭২ জন বিচারপতির থাকার কথা রয়েছে। নয়া আটজন বিচারপতি হিসাবে শপথ নেওয়ার পর বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৯ জন। তথ্য বলছে, গত দু’দশকেরও বেশি সময় কেটে গিয়েছে। একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগ হয়নি কলকাতা হাই কোর্টে। এহেন সিদ্ধান্ত কিছুটা হলেও হাই কোর্টে বিচারপতির শূন্যপদের সংখ্যা কমবে বলেই আশাবাদী আইনজীবীদের একাংশ। এবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাই কোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করল।

    উল্লেখ্য, কয়েকদিন আগে তিন হাইকের্টের দুই প্রধান বিচারপতি এবং এক বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করার সুপারিশ করে কলেজিয়াম। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে নামের সেই তালিকা। সেখানে রয়েছেন কর্নাটক হাই কোর্টের প্রধান বিচারপতি এন ভি আঞ্জারিয়া, গুয়াহাটি হাই কের্টের প্রধান বিচরপতি বিজয় বিষ্ণোই এবং বম্বে হাই কোর্টের বিচারপতি এ এস চান্দুরকর।
  • Link to this news (প্রতিদিন)