• বাড়ির উঠোনে এখনও ছড়িয়ে রক্ত! সাতসকালে উদ্ধার গৃহবধূর নলি কাটা বস্তাবন্দি দেহ, মঙ্গলকোটে রহস্য
    News18 বাংলা | ০৯ আগস্ট ২০২৬
  • সাতসকালে জমির ধারে বস্তাঢাকা অবস্থায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার। গলার নলি কাটা! মাথা ও শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন! এই নৃশংস ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার খুদরুন গ্রামে। নিহতের নাম অপর্ণা দাস (৩২)। রবিবার সকালে গ্রামের শেষ প্রান্তে একটি জমির ধারে বস্তায় মোড়া অবস্থায় এক মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন চাষি। তাঁরা কাছে গিয়ে বিষয়টি বুঝতে পেরে খবর দেন স্থানীয়দের। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে ভিড় জমে যায় গ্রামবাসীদের।
  • Link to this news (News18 বাংলা)