• কলকাতার আকাশে চক্কর কাটছে বিমান, অবতরণের আগে চোখ ধাঁধানো আলো ককপিটে...
    এই সময় | ০৯ আগস্ট ২০২৬
  • পাইলটের চোখ ধাঁধিয়ে দিল লেজ়ারের আলো। কলকাতা বিমানবন্দরে অবতরণের আগে মাঝ আকাশে চক্কর কাটল ফ্লাইটের। ট্র্যাফিক কন্ট্রোলে বিষয়টি জানান পাইলট। যদিও কিছুক্ষণ পরে নিরাপদে অবতরণ করে মালয়েশিয়া এয়ারলাইন্সের MH-184 কুয়ালালামপুর-কলকাতা ফ্লাইট। সূত্রের খবর, আলো আসছিল মধ্যমগ্রাম-বারাসতের দিক থেকে।

    বিমানবন্দর সূত্রে খবর, শনিবার কুয়ালালামপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল ওই ফ্লাইটটি। ওই ফ্লাইটে প্রায় ১৫৯ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু ছিলেন। রাত ১১টা ২০ মিনিট নাগাদ কলকাতায় অবতরণের কথা ছিল ওই ফ্লাইটের। রানওয়ে থেকে ফ্লাইট যখন প্রায় আট নটিকাল মাইল দূরে, পাইলটের নজরে আসে লেজ়ারের আলো, যা ককপিটের উপরে এসে পড়ছিল।

    মধ্যমগ্রাম-বারাসত দিক থেকেই সেই জোরালো আলো আসছিল বলে খবর। চোখ ধাঁধিয়ে যায় পাইলটের। এর পরেই ফ্লাইট ল্যান্ডের বদলে মাঝ আকাশে চক্কর কাটতে শুরু করে। এয়ারলাইনের তরফে এয়ারপোর্ট অথরিটিকে জানানো হয়। NSCBI এয়ারপোর্ট থানায় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে।

    কলকাতা এয়ারপোর্ট চত্বরে এই ধরনের আলো ব্যবহার নিষিদ্ধ। কিন্তু তার পরেও বার বার এই ঘটনা ঘটে। কলকাতা বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকাগুলোতে লেজ়ার আলোর দাপট এই প্রথম নয়। এর আগেও একাধিক বার এই ঘটনা ঘটেছে। ২০২২-এ শ্রীভূমির দুর্গাপুজোতে অতিরিক্ত লেজ়ার আলোর ব্যবহারে ফ্লাইট চলাচলে অসুবিধার অভিযোগও উঠেছিল।

    বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আগেও বিধাননগরের পুলিশ কমিশনার এবং পুরসভার সঙ্গে বৈঠক করেছেন বিমানবন্দরের কর্তারা। বিমানবন্দর সংলগ্ন এলাকায় কোনও অনুষ্ঠানে যাতে লেজ়ার আলোর ব্যবহার করা না হয়, তা দেখার জন্য অনুরোধ জানান তাঁরা। আবারও শনিবার এই ঘটনা ঘটল।

    ঘটনাটি কবে ও কোন ফ্লাইটে ঘটেছে?

    শনিবার কুয়ালালামপুর থেকে কলকাতাগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের MH-184 ফ্লাইটে এই ঘটনা ঘটে।

    ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন?

    ১৫৯ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু ছিলেন এই বিমানে।

    লেজ়ার আলো ঠিক কোথা থেকে এসেছিল?

    মধ্যমগ্রাম-বারাসতের দিক থেকে এই জোরালো লেজ়ার আলো আসছিল বলে জানা গিয়েছে।

    ঘটনার পর বিমানটির কী হয়েছিল?

    পাইলটের চোখ ধাঁধিয়ে যাওয়ায় বিমানটি প্রথমে মাঝ আকাশে চক্কর কাটে, পরে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরেই নিরাপদে অবতরণ করে।

    ঘটনার পর কী পদক্ষেপ করা হয়েছে?

    বিমানবন্দর কর্তৃপক্ষ NSCBI এয়ারপোর্ট থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে।

    এর আগেও কি এমন ঘটনা ঘটেছে?

    হ্যাঁ, ২০২২ সালে শ্রীভূমির দুর্গাপুজোয় অতিরিক্ত লেজ়ার আলোর ব্যবহারে একই সমস্যা হয়েছিল।

    কলকাতা বিমানবন্দর এলাকায় লেজ়ার আলো ব্যবহারের নিয়ম কী?

    বিমানবন্দর চত্বরে লেজ়ার আলোর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, তা সত্ত্বেও এই ধরনের ঘটনা বার বার ঘটছে।

  • Link to this news (এই সময়)