রোগীর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদহের রতুয়া গ্রামীণ হাসপাতাল। মৃত রোগীর পরিবার মৃত্যুর খবর মানতে নারাজ হওয়াকে কেন্দ্র করে শুরু হয় বচসা। অভিযোগ, এরপরই হাসপাতালের ভিতরে তাণ্ডব চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী।