মৃত্যু যেন ছোঁ মেরে গেল, ডুবন্ত ট্রলার থেকে কন্ট্রোলরুমে বার্তা! সুন্দরবনে রুদ্ধশ্বাস উদ্ধারকার্য
News18 বাংলা | ১০ আগস্ট ২০২৬
: আবারও বাঘের চরের কাছে ট্রলারডুবি। তবে বরাতজোরে রক্ষা পেয়েছে মৎস্যজীবীরা। ওই ট্রলারটিতে ১৩ জন মৎস্যজীবী ছিলেন। উত্তাল সমুদ্রের ঢেউয়ের কারণে ফের এই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। সুন্দরবনের বাঘের চর এলাকার কাছে চরে ধাক্কা লেগে ফুটো হয়ে যায় ট্রলারটি। হুড়মুড়িয়ে ট্রলারের ভিতরে জল ঢুকতে শুরু করায় ডুবে যেতে থাকে সেটি। বিপদের সেই মুহূর্তে কোনওমতে প্রাণে বাঁচেন ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবী।