পূর্ব রেল হরিণসিং স্টেশনে প্রি-নন-ইন্টারলকিং ব্লক এবং নন-ইন্টারলকিং কাজ সফলভাবে সম্পন্ন করেছে, যেখানে ৭ অগাস্ট তারিখে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে নন-ইন্টারলকিং ঘোষণা করা হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশনায়, তিনটি রেললাইনের ক্লিয়ার অ্যাভেলেবল লেংন্থ (Clear Available Length) এবং ক্লিয়ার স্ট্যান্ডিং রুম (Clear Standing Room) বাড়ানোর লক্ষ্যে দুমকা-প্রান্তের পয়েন্ট স্থানান্তরের অংশ হিসেবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পটি পরিচালিত হয়েছিল। এই তাৎপর্যপূর্ণ সাফল্য একটি উল্লেখযোগ্য অপারেশনাল উন্নতি নির্দেশ করে, যা রামপুরহাট-দুমকা সেকশনে আরও দক্ষতার সঙ্গে ট্রেন পরিচালনা, উপলব্ধ পরিকাঠামোর উন্নত ব্যবহার এবং অধিক নমনীয়তা নিশ্চিত করবে।