• ব্যারিকেড ভেঙে ঝাড়খণ্ড বিধানসভার কাছে পড়ুয়ারা, জলকামান-লাঠিচার্জ পুলিশের, আটক বহু বিজেপি নেতা
    এই সময় | ১০ আগস্ট ২০২৬
  • Big Breaking: পড়ুয়াদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত রাঁচি। সোমবার, ১০ অগস্ট, ঝাড়খণ্ড বিধানসভা অভিযানকে কেন্দ্র করে তুলকালাম ঝাড়খণ্ডের রাজধানীতে। পুলিশের ব্যারিকেড ভেঙে পড়ুয়ারা বিধানসভার দিকে এগোলে ছড়ায় চরম বিশৃঙ্খলা। পড়ুয়াদের আটকাতে জলকামান ছুড়ল পুলিশ। তাতেও তাঁদের আটকানো সম্ভব না হওয়ায় চলল লাঠিও।

    সরকারের সঙ্গে একাধিক দফায় বৈঠকের পরেও সমাধান না মেলায় এ দিন বিধানসভা অভিযানে নামেন হাজার হাজার JPSC-JSSC পরীক্ষার্থী। রাঁচির পুরোনো বিধানসভা চত্বর থেকে শুরু হওয়া মিছিল নতুন বিধানসভা ভবনের দিকে এগোতেই পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। এক পর্যায়ে পড়ুয়ারা কাঁটাতারের ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তাতেও কাজ না হওয়ায় লাঠিচার্জ করে পুলিশ।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)