• অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, তবে মানতে হবে শর্ত...
    এই সময় | ১০ আগস্ট ২০২৬
  • শর্তসাপেক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে আবেদন করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন আদালত জানিয়ে দিল, তিন সপ্তাহের জন্য বিদেশ যেতে পারবেন তিনি। একই সঙ্গে আরও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।

    তিন সপ্তাহের জন্য বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই সময়ে তাঁর বিদেশযাত্রায় কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ সফরের সম্পূর্ণ সূচি আদালতকে জানাতে হবে অভিষেককে। বিদেশে কোথায় থাকবেন, যে হাসপাতালে চিকিৎসা বা পরামর্শ নেবেন তার সংক্ষিপ্ত বিবরণ, সংশ্লিষ্ট চিকিৎসকের তথ্য, দেশে ফেরার নির্ধারিত তারিখ এবং যাতায়াতের বিমানের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিতে হবে।

    সবিস্তার আসছে

  • Link to this news (এই সময়)