অফিস যাত্রীদের জন্য দারুণ সুযোগ। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত গণপরিবহণ অ্যাপ ‘যাত্রী সাথী’তে চালু হচ্ছে শাটল পরিষেবা। বিভিন্ন অফিসপাড়া থেকে নিকটবর্তী গন্তব্যস্থলে যাতায়াতের জন্যে এই পরিষেবা চালু করা হচ্ছে। রাত-বিরেতে অফিস থেকে বাড়ি ফেরার চিন্তা নেই। এ বার ‘যাত্রী সাথী’ অ্যাপে টিকিট কেটে শাটল পরিষেবা ব্যবহার করে অনায়াসেই বাড়ি পৌঁছতে পারবেন।
জুলাই মাস থেকেই ‘যাত্রী সাথী’ অ্যাপ পরীক্ষামূলক ভাবে দু’টি রুটে এই পরিষেবা চালু করেছিল। ধাপে ধাপে এই শাটল পরিষেবার পরিধি বাড়ানো হচ্ছে। রাস্তায় অত্যাধিক যানজট, ভিড় এবং বেসরকারি যানবাহনে বাড়তি ভাড়ার চাপ সহ্য করতে হবে না যাত্রীদের। অনায়াসেই স্বল্প খরচে ‘যাত্রী সাথী’ অ্যাপ থেকে নির্দিষ্ট ডেস্টিনেশনের শাটল বুক করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন।
১) বালি থেকে সল্টলেক সেক্টর ফাইভ (আপ-ডাউন)
২) ব্যারাকপুর থেকে সেক্টর ফাইভ (আপ-ডাউন)
৩) নিউ টাউন থেকে সোনারপুর (আপ-ডাউন)
৪) সেক্টর ফাইভ থেকে শ্রীরামপুর (আপ-ডাউন)
৫) সোনারপুর থেকে নিউ টাউন পর্যন্ত (আপ-ডাউন)
আপনি প্রথমবার ব্যবহার করলে যাত্রীকে দিতে হবে মাত্র ৩৯ টাকা। পরে নিয়মিত যাত্রা করলে এসি শাটল বাসের সর্বোচ্চ ভাড়া ৬৯ টাকা স্থির করা হয়েছে। যা অন্যান্য বেসরকারি শাটল পরিষেবার তুলনায় অনেকটাই কম বলে মনে করা হচ্ছে। রুট ও স্টপেজ অনুযায়ী ভাড়া নির্ধারিত হবে।
১) একটি নির্দিষ্ট বা ফিক্সড ভাড়া, যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি অ্যাপের মাধ্যমে বুকিং করার সুবিধা রয়েছে।
২) অফিসের সময় রাস্তায় অত্যাধিক যানজট, ভিড় এড়িয়ে সহজেই অফিসে পৌঁছতে পারছেন।
৩) রাতে অফিস থেকে ফেরার পথে বেসরকারি যানবাহনে বাড়তি ভাড়ার ঝক্কি সামলাতে হচ্ছে না।
৪) নিরাপদে, আরামদায়ক ভাবে এবং স্বল্পমূল্যে যাতায়াত করতে পারবেন অফিসযাত্রীরা।
৫) এই পরিষেবায় মহিলা যাত্রীদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার জন্যেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‘যাত্রী সাথী’ শাটল পরিষেবা কী?
‘যাত্রী সাথী’ অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট রুট ও স্টপেজের জন্য আগে থেকে বুক করা যায় এমন শাটল পরিষেবা।
প্রথমবার শাটলে উঠতে কত টাকা লাগবে?
প্রথমবার পরিষেবা ব্যবহার করলে ভাড়া ৩৯ টাকা বলে জানানো হয়েছে।
শাটলের সর্বোচ্চ ভাড়া কত?
নিয়মিত যাত্রায় AC শাটলের সর্বোচ্চ ভাড়া ৬৯ টাকা। রুট ও স্টপেজ অনুযায়ী ভাড়া পরিবর্তিত হতে পারে।
কোন কোন রুটে শাটল চলবে?
বালি-সেক্টর ফাইভ, ব্যারাকপুর-সেক্টর ফাইভ, নিউ টাউন-সোনারপুর, সেক্টর ফাইভ-শ্রীরামপুর এবং সোনারপুর-নিউ টাউন রুটে পরিষেবা চালুর কথা জানানো হয়েছে।
‘যাত্রী সাথী’ শাটল কীভাবে বুক করবেন?
অ্যাপে গিয়ে ‘শাটল’ অপশন নির্বাচন করে রুট ও গন্তব্যের স্টপেজ বেছে নিতে হবে। এরপর সময়, ভাড়া ও গাড়ির তথ্য দেখে অনলাইনে বুকিং নিশ্চিত করা যাবে।
রাতে অফিস থেকে ফেরার ক্ষেত্রে এই পরিষেবা ব্যবহার করা যাবে?
পরিষেবাটির অন্যতম লক্ষ্যই হল অফিসযাত্রীদের, বিশেষ করে অফিস ছুটির পর যাতায়াতকে সহজ ও সাশ্রয়ী করা। নির্দিষ্ট রুট ও সময় অনুযায়ী শাটল বুক করা যাবে।