• অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে পরপর ৪ মামলা! ‘রাজনৈতিক চক্রান্ত’ বলে হাইকোর্টে সুমিত, এফআইআর-নোটিস খারিজের আর্জি
    দৈনিক স্টেটসম্যান | ১০ আগস্ট ২০২৬
  • একটি মামলায় স্বস্তি মিললেও পরপর চার মামলার জটে  সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee)  আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy) । এ বার সেই চার মামলার বৈধতাকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)  দ্বারস্থ হলেন তিনি। তাঁর অভিযোগ, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একের পর এক ফৌজদারি মামলা করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

    সোমবার সুমিত রায়ের (Sumit Roy) আবেদন গ্রহন করে মামলাটি দায়েরের অনুমোদন দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)  বিচারপতি সৌগত ভট্টাচার্য (Sougata Bhattacharya) । আগামীকাল, মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। হাইকোর্টে (Calcutta High Court) করা আবেদনে সুমিতের (Sumit Roy) দাবি, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে একটি ‘সমন্বিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ফৌজদারি প্রক্রিয়ার অংশ হিসাবেই তাঁকে  (Sumit Roy) নিশানা করা হচ্ছে।

    আবেদনে চারটি মামলার উল্লেখ করা হয়েছে। কালীতলা আউটপোস্ট, বিষ্ণুপুর থানা, রবীন্দ্রনগর থানা এবং ফের বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলাগুলিকে চ্যালেঞ্জ করেছেন তিনি (Sumit Roy)। পাশাপাশি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ৯৪ নম্বর ধারায় জারি হওয়া নোটিস নিয়েও আপত্তি জানিয়েছেন সুমিত (Sumit Roy)।

    সুমিতের (Sumit Roy) আইনজীবীদের দাবি, সংশ্লিষ্ট মামলাগুলিতে তাঁর বিরুদ্ধে কোনও নির্দিষ্ট অপরাধমূলক কাজের স্পষ্ট উল্লেখ নেই। অভিযোগগুলিকে ‘অস্পষ্ট, ভিত্তিহীন এবং অন্তর্নিহিত ভাবে ত্রুটিপূর্ণ’ বলেও দাবি করা হয়েছে। তদন্তকারী সংস্থাগুলি অভিযোগের যথাযথ মূল্যায়ন না করেই ‘বেআইনী ভাবে’ পদক্ষেপ করেছে বলেও আদালতে অভিযোগ করেছেন তাঁরা (Sumit Roy)।

    এই পরিস্থিতিতে চারটি এফআইআর খারিজের পাশাপাশি বিএনএসএস এর ৯৪ ধারায় জারি হওয়া নোটিস বাতিলের আবেদন জানিয়েছেন সুমিত (Sumit Roy)। ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে যাতে কোনও কঠোর পদক্ষেপ না করা হয়, সেই মর্মেও অন্তর্বর্তী সুরক্ষা চাওয়া হয়েছে। অভিষেকের (Avishek Banerjee) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে পরপর চারটি মামলা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে। এ বার সেই মামলার বৈধতা নিয়েই হাইকোর্টে (Calcutta High Court) দ্বারস্থ হলেন তিনি।

    দেখুন:
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)