মুর্শিদাবাদের রক্তাক্ত ঘটনার আর পুনরাবৃত্তি নয়! বন্ধ হল মালদা ডিভিশনের ৪৯ নম্বর রেলগেট
News18 বাংলা | ১০ আগস্ট ২০২৬
মুর্শিদাবাদের পুনরাবৃত্তি চায় না রেল। বন্ধ করা হচ্ছে একের পর এক রেল গেট। চালু করা হচ্ছে আন্ডারপাস। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডের নেতৃত্বে, মালদা ডিভিশন সফলভাবে একটি নতুন লিমিটেড হাইট সাবওয়ে (LHS) চালু করেছে এবং তিনপাহাড় ও রাজমহলের মধ্যবর্তী ৪৯ নম্বর লেভেল ক্রসিং (LC) গেটটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে।