বাবার ব্লাড ক্যানসার, খাওয়া জুটত না দু-বেলা! সেই ছেলের NEET-এ দুর্দান্ত সাফল্য, পাশে দাঁড়াল পুলিশ
News18 বাংলা | ১০ আগস্ট ২০২৬
বেশ কয়েকবছর ধরে বাবা ব্লাড ক্যানসারে আক্রান্ত। সংসারের খরচ চালানোই দায় হয়ে উঠেছিল, উপরন্ত চিকিৎসক হওয়ার স্বপ্ন মনে প্রাণে। একদিকে সংসার সামলাতে গিয়ে অন্যদিকে নিজের ইচ্ছাপূরণ একপ্রকার হয়ে উঠছিল না ছোট্ট এই পরিবারে। তবে অদম্য ইচ্ছাশক্তি ও জেদ থাকলে যে কোনও কঠিন প্রতিকূলতাকেই যে অনায়াসে জয় করা যায়, তা আরও একবার প্রমাণ করে দেখালেন ঝাড়গ্রাম জেলার বিনপুর ব্লকের বাসিন্দা সাগর গোস্বামী। বাবার ক্যানসার চিকিৎসার কারণে সংসারে প্রতিদিনের তীব্র আর্থিক অনটন থাকলেও, নিজের অসাধারণ মেধার জোরে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা বা নিট-এ (NEET) অভাবনীয় সাফল্য ছিনিয়ে এনেছেন তিনি।