জাতীয় সড়কে টোটো ও হালকা যান চলাচলে নিষেধাজ্ঞা! কেন এই পদক্ষেপ পরিবহণ দফতরের?
News18 বাংলা | ১০ আগস্ট ২০২৬
জাতীয় সড়কে টোটো ও তিন চাকা যানবাহন বন্ধে বাড়বে নিরাপত্তা, কমবে যানজট৷ জাতীয় সড়কে টোটো এবং হালকা যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য পরিবহন বিভাগ। দ্রুতগতির এই ব্যস্ত সড়কগুলিতে তুলনামূলকভাবে ধীরগতি ও হালকা কাঠামোর তিন চাকার যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত যে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছিল, তা রোধ করতেই এই প্রশাসনিক পদক্ষেপ।