সোমবার সকালে হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে হাজির হয়ে রাজধর্ম পালনের নজরি সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ গতকাল মৃত বিরজু কেওতের বাড়ি যাওয়ার চেষ্টা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতাকে ঘিরে বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল হালিশহর৷ এ দিন মৃত তৃণমূলকর্মীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী সহ পরিবারের সঙ্গে দেখা করে নিজের পূর্বসূরিকে রাজধর্মেরই পাঠ দিলেন শুভেন্দু অধিকারী৷