ফাঁসির মঞ্চে মুখে অবিচল হাসি, শেষ ইচ্ছাও পূরণ করেনি ব্রিটিশরা! ক্ষুদিরামের সম্মানে এবার নয়া দাবি
News18 বাংলা | ১০ আগস্ট ২০২৬
ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও যাঁর মুখে ছিল অবিচল হাসি, সেই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস আগামী ১১ অগস্ট। দেশের স্বাধীনতার জন্য মাত্র আঠারো বছর বয়সে নিজের প্রাণ হাসিমুখে বিলিয়ে দিয়েছিলেন মেদিনীপুরের এই দামাল ছেলে। তাঁর সেই অসীম বীরত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার এক অভিনব ও অত্যন্ত জরুরি দাবি উঠল মেদিনীপুরবাসীর তরফে। বীর শহিদের পুণ্যস্মৃতিতে তাঁর জন্মভূমি মেদিনীপুর থেকে আত্মবলিদানের স্থান মুজফ্ফরপুর পর্যন্ত সরাসরি একটি নতুন ট্রেন চালানোর জোরাল দাবি জানিয়েছেন তাঁর পরিজনেরা। স্বাভাবিকভাবে বীর এই ব্যক্তিত্বকে সম্মান জানাতে এই অভিনব দাবি।