লাখ টাকার ফ্ল্যাট কিনেও স্নান-খাওয়া বন্ধ, বিলাসবহুল আবাসনে চরম দুর্ভোগ! এত খরচ কী জলে গেল?
News18 বাংলা | ১০ আগস্ট ২০২৬
লক্ষাধিক টাকার ফ্ল্যাট কিনেও নেই স্বস্তি। নোংরা ও দূষিত জল সরবরাহের অভিযোগে জেরবার রাজারহাটের বেসরকারি বহুতল আবাসনের বাসিন্দারা আবাসনের প্রায় দেড় হাজার বাসিন্দা। অভিযোগ, আবাসনের রিজার্ভারের জলে মরা সাপ, ব্যাঙ, অন্যান্য জীবজন্তু ও পোকামাকড় ভাসতে দেখা গিয়েছে। সেই জলই পাইপলাইনের মাধ্যমে ঘোলাটে ও দুর্গন্ধযুক্ত অবস্থায় পৌঁছে যাচ্ছে আবাসিকদের ঘরে।
Link to this news (News18 বাংলা)