• মমতার গাড়িতে পাথর-কাদা ছোড়ার ঘটনায় প্রতিবাদ, কুণালদের পাশে ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
    এই সময় | ১০ আগস্ট ২০২৬
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে প্রতিবাদের ঘটনায় কুণাল ঘোষদের প্রতিবাদে সামিল হলেন ঋতব্রত-শিবিরের তিন বিধায়ক। সোমবার বিধানসভার বাইরে এই প্রতিবাদ কর্মসূচিতে কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, অশোক দেবদের সঙ্গে পা মেলালেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার, মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল খালেক মোল্লা ও বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মহম্মদ তৌসিফুর রহমান। এই প্রতিবাদে পা মিলিয়ে বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক বলেন, ‘দিদি যেখানে, তৌসিফুর রহমান সেখানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া ১০টা ভোটও পাব না। এটাই রিয়েল সিচুয়েশন।’

    হালিশহরের এক তৃণমূল কর্মীকে লকআপে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। সেই কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার হালিশহর গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। অভিযোগ, সেখানেই মমতার গাড়িতে পাথর ছোড়া হয়। কাদা, জুতোও ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। মমতার গাড়ি ঘিরে ওঠে চোর স্লোগানও। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

    তারই প্রতিবাদে এ দিন বিধানসভায় প্রতিবাদ করেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়করা। আর সেখানেই সামিল হন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার, মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা ও বসিরহাট উত্তরের বিধায়ক মহম্মদ তৌসিফুর রহমান।

    সাংবাদিক সম্মেলন করে বিভাস সর্দার বলেন, ‘আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অসম্মান, অপমান, আঘাত করা হয়েছে তার তীব্র নিন্দা করছি। আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, তা মানতে পারছি না। তাঁর দেওয়া ঘাসের উপরে জোড়াফুল চিহ্নে ভোটে দাঁড়িয়েছি, মানুষ আমাদের জিতিয়েছেন। আমার মনে হয়, তৃণমূল কংগ্রেসের ৮০ জন বিধায়কের সকলেরই এর প্রতিবাদ করা উচিত। সব শিবিরই এক। সবই তৃণমূল কংগ্রেসের শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচিই হবে, তাতে সব সময় আছি।’

    হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে পাথর, কাদা ও জুতো ছোড়ার অভিযোগ ওঠে। তাঁর গাড়ি ঘিরে স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ।

    বিভাস সর্দার, আব্দুল খালেক মোল্লা এবং মহম্মদ তৌসিফুর রহমান বিধানসভার বাইরে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন।

    বসিরহাট উত্তরের বিধায়ক বলেন, ‘দিদি যেখানে, তৌসিফুর রহমান সেখানে।’ মমতার ছবি ছাড়া ১০টি ভোটও পাবেন না বলেও মন্তব্য করেন তিনি।

    বিভাস সর্দার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্মান ও আঘাতের তীব্র নিন্দা করেন। তৃণমূলের সব শিবির এক এবং মমতার কর্মসূচিতে তাঁরা সব সময় থাকবেন বলেও জানান।

    বিভাস সর্দার, আব্দুল খালেক মোল্লা এবং মহম্মদ তৌসিফুর রহমান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সঙ্গে যুক্ত বলে পরিচিত। মমতার গাড়ি ঘিরে প্রতিবাদে তাঁরা কালীঘাটপন্থী তৃণমূল বিধায়কদের কর্মসূচিতে যোগ দেন।

  • Link to this news (এই সময়)