জেলের নির্মম অত্যাচার, লোহার গরাদের রক্তঝরা ইতিহাস! নতুন প্রজন্মের চোখ খুলতে 'বিশেষ' আয়োজন
News18 বাংলা | ১১ আগস্ট ২০২৬
স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তির আবহে, জেলা প্রশাসন নিয়ে আসছে এক অন্যরকম অভিজ্ঞতা। নাম তার “কারার ওই লৌহ কপাট” এই প্রদর্শনী শুধু ছবি-দলিলের গ্যালারি নয়। এটি সেই সময়ের দরজা, যে সময়ে একটা গোটা প্রজন্ম নিজের ঘর-সংসার, যৌবন, এমনকী প্রাণ দিয়ে কিনেছিল আমাদের আজকের স্বাধীনতা। ডিজিটাল যুগের ছেলেমেয়েদের হাতে ফোন আছে, তথ্য আছে, কিন্তু শিকড়ের গল্পটা অনেক সময় হারিয়ে যায়। সেই শিকড়কেই আবার শক্ত করে ধরিয়ে দিতেই এই আয়োজন। এটা শুধু ছবি আর ফাইলের প্রদর্শনী নয়। এখানে দেখা মিলবে ২০০ বছরের রক্ত, ঘাম আর ত্যাগের জীবন্ত দলিলের।