কার্টুন, এলইডি, আরও কত কিছু...! পাঁচ টাকা থেকেই শুরু রাখির এক্সক্লুসিভ কালেকশন, কোথায় পাবেন?
News18 বাংলা | ১১ আগস্ট ২০২৬
রাখীবন্ধন উৎসবকে সামনে রেখে উৎসবের মেজাজে সেজে উঠেছে হাওড়ার ঘুসুড়ি। সেখানকার প্রসিদ্ধ শ্যাম মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে ১৪ তম বর্ষের ঐতিহ্যবাহী রাখি মেলা। প্রতি বছরের মত এবারও ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে এই মেলা ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত। শুধু হাওড়া বা কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ব্যবসায়ী তাঁদের পসরা নিয়ে এসে হাজির হয় এই মেলায়।