সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! কৌশিকী অমাবস্যায় টানা ৩ দিন তারাপীঠে বন্ধ সমস্ত মদের দোকান
News18 বাংলা | ১১ আগস্ট ২০২৬
আর একমাস পরেই তারাপীঠ এর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটে এই কৌশিকী আমাবস্যা উপলক্ষে। আর এই কৌশিকী অমাবস্যা নিয়ে ইতিমধ্যেই নতুন রাজ্য সরকারের তরফ থেকে একাধিক পরিকল্পনা নেওয়ার কথা জানান হয়েছে। যেমন এই বছর অমাবস্যার দিন তারকেশ্বর মন্দিরের আদলে হেলিকপ্টারের মাধ্যমে পুষ্প বিতরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহকুমা প্রশাসনের তরফ থেকে।