তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সংকটে ও আক্রান্ত, ঠিক তখনই সিদ্ধপীঠ কল্যাণেশ্বরী মন্দিরে হাজির হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সোমবার এই জাগ্রত মন্দিরে মায়ের চরণে পুজো দিয়ে রাজ্যের সার্বিক শান্তি কামনা করেন প্রবীণ এই রাজনীতিক। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, “চারিদিকে গন্ডগোল মানুষ পছন্দ করছে না। মায়ের কাছে প্রার্থনা জানালাম, তরুণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকারকে যেন আরও শক্তি ও ক্ষমতা দেওয়া হয়।”