• ভাই ৭০০ টাকা ধার শোধ করেনি বলে দাদাকে কুপিয়ে খুন! দিল্লিতে গ্রেপ্তার ৩
    প্রতিদিন | ১১ আগস্ট ২০২৬
  • ৭০০ টাকা ধার নিয়েছিল ভাই। পাওনাদার যুবক টাকা ফেরত চায়। এই নিয়ে ৩০ বছরের দাদার সঙ্গে তুমুল বচসা বাঁধে। এক সময় মেজাজ হারিয়ে পাওনাদার ব্যক্তি ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে দিল্লির রোহিনীর বাসিন্দা যুবককে। মাত্রা ৭০০ টাকার জন্য খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মুকেশ যাদব। মুকেশের ভাই সতীশ ৭০০ টাকা ধার নিয়েছিল টোটোচালক শচীন ওরফে সাগরের কাছ থেকে। শচীন অনেক দিন ধরেই ধারের টাকা ফেরত চাইছিল। রবিবার বেগমপুর বিহার এলাকায় তাঁর মুখোমুখি হয় সতীশ। সঙ্গে ছিলেন মুকেশও। টাকা চায় শচীন। বলে এখুনি দিতে হবে। সেই সময় ভাইয়ের পাশে দাঁড়িয়ে বচসায় জড়ান মুকেশ। এক সময় হাতাহাতি শুরু হয়। অভিযোগ, তখনই পকেট থেকে ধারাল ছুরি বের করে মুকেশকে এলোপাথাড়ি কোপায় শচীন।

    রক্তাক্ত মুকেশ মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থল ছেড়ে পালান শচীন। দ্রুত হাসপাতলে নিয়ে যাওয়া হয় গুরুতর আহত মুকেশকে। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় শচীন-সহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, টোটোচালক শচীনের বিরুদ্ধে এর আগে চুরির অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)