• ‘যন্তর মন্তরে গুলি চলেনি, আমজনতাকে ভুল বোঝাচ্ছেন রাহুল গান্ধী’, দাবি নাড্ডার
    প্রতিদিন | ১১ আগস্ট ২০২৬
  • যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলনের সময় গুলি চলেনি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মিথ্যে দাবি করে জনতাকে বিভ্রান্ত করছেন। সোমবার এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তাঁর আরও অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে সংসদকে অচল করছেন কংগ্রেস নেতা। এইসঙ্গে তিনি জানান, যন্তর মন্তর-সহ সমস্ত ইস্যুতেই সরকার আলোচনা করতে রাজি।

    সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাড্ডা জানান, যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ গুলি চালায়নি। তিনি এই দাবিকে “মিথ্যা” বলে অভিহিত করেন। কংগ্রেসের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগও আনেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “যন্তর মন্তরে কোনও গুলি চালানোর ঘটনা ঘটেনি। বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন।” তিনি আরও জানান, সংসদে বিরোধীদের উত্থাপিত প্রতিটি বিষয়ের জবাব দিতে প্রস্তুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে নাড্ডা বলেন, বিভিন্ন বিষয়ে বিতর্কের জন্য বারবার দাবি জানানো সত্ত্বেও রাহুল গান্ধী কেন আলোচনা এড়িয়ে যাচ্ছেন! আরও বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিটি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। তাহলে তাঁরা আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছেন কেন?” বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, রাহুল গান্ধী “প্রতিদিন অবস্থান পরিবর্তন করছেন।” আসলে গঠনমূলক আলোচনার চেয়ে বিরোধিতার পরিবেশ বা সংঘাত সৃষ্টিতেই আগ্রহ বেশি।

    প্রসঙ্গত, অমিত শাহ নিজেও জানিয়েছেন, তিনি সংসদে আলোচনার জন্য প্রস্তুত। এই প্রসঙ্গে পালটা আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, ”শাহ কেবল আসবেন আর বক্তৃতা দেবেন তা চলবে না। ওঁকে বলতে হবে, সেদিন পড়ুয়াদের উপরে গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিলেন।”
  • Link to this news (প্রতিদিন)