• সাভারকরকে স্বাধীনতা সংগ্রামী আখ্যা কুইজে, সাসপেন্ড শিক্ষক
    বর্তমান | ১১ আগস্ট ২০২৬
  • তিরুবনন্তপুরম: হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকর স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ব্রিটিশদের হাতে কঠোর শাস্তি পেয়েছিলেন তিনি। কেরলের এক স্কুলের ক্যুইজে এমনই প্রশ্নোত্তর ঘিরে বিতর্ক তুঙ্গে। তদন্তে নেমে গুরুপ্রসাদ নামে এক শিক্ষককে তড়িঘড়ি সাসপেন্ড করেছে শিক্ষাদপ্তর। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। সিপিএমের কটাক্ষ, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকার আসলে সংঘ পরিবারের কর্মসূচিকেই অনুসরণ করছে।

    ৬ আগস্ট কেরলের কাসারাগাডের স্কুলে ‘ফ্রিডম ক্যুইজ’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাভারকরকে নিয়ে এই ধরনের প্রশ্ন করা হয়। বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেন কেরলের সাধারণ শিক্ষামন্ত্রী এন সামসুদ্দিন। শিক্ষামন্ত্রীর দপ্তরের বক্তব্য, তাদের দপ্তর বা সোশ্যাল সায়েন্সেস ক্লাব এই ক্যুইজের দায়িত্বে ছিল না। কারা ক্যুইজের আয়োজন করেছিল, তা দ্রুত তদন্ত করা হবে। যে বা যাঁরা ‘ঐতিহাসিকভাবে ভুল’ প্রশ্নটি তৈরি করেছিলেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এরপরই তদন্তে নামে পুলিশ-প্রশাসন। রবিবার ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়।
  • Link to this news (বর্তমান)