• সীমান্তে বাংলাদেশি পাচারকারীর মৃত্যু
    বর্তমান | ১১ আগস্ট ২০২৬
  • বিশেষ সংবাদদাতা, আগরতলা: ভারত-বাংলাদেশ সীমান্তে ত্রিপুরার কৈলাশহর গ্রাম পঞ্চায়েতের ৪৭ নম্বর গেট সংলগ্ন এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু। জানা গিয়েছে, শনিবার রাতে পাচারের জন্য সীমান্ত পারাপারের সময় বিএসএফের গুলিতে তারা মিয়া (২৪) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়। গৌরনগর আরডি ব্লকের মাগুরখলি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৮৪৫/৬৩-এস নম্বর সীমান্ত স্তম্ভের কাছাকাছি এলাকায় ঘটনাটি ঘটে বলে সূত্রের খবর।  বিএসএফ জওয়ানরা দেখতে পান, ৫-৬ জন বাংলাদেশি যুবক পাচার সামগ্রী নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে। জওয়ানরা সতর্ক করা সত্ত্বেও পাচারকারী শোনেনি।  বাধ্য হয়ে গুলি চালায় বিএসএফ। ঘটনার পর বিএসএফ ও ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। 
  • Link to this news (বর্তমান)