• অশোক কীর্তনিয়ার উপর হামলায় ধৃত
    বর্তমান | ১১ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: ভোট পূর্ববর্তী সময়ে প্রচারে অশোক কীর্তনিয়ার উপর হামলার ঘটনায় বনগাঁ থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম গোপাল বিশ্বাস। শনিবার রাতে পুলিশ বনগাঁর সুভাষপল্লি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। ধৃতকে রবিবার বনগাঁ আদালতে তোলা হয়েছে। রাজ্যে গত বিধানসভা ভোটের সময়ে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি এলাকায় প্রচারে গিয়ে বাধার মুখে পড়েছিলেন বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীর উপর হামলা করেছিল। তাদের কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ তুলেছিল বিজেপি। তখন বনগাঁ থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি বলে দাবি বিজেপির। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন। এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে। বিজেপির দাবি, ধৃত যুবক তৃণমূল ঘনিষ্ঠ।
  • Link to this news (বর্তমান)