• রান্নার গ্যাস কাটাই করে অটোয়, নিউটাউনে উদ্ধার ২২টি সিলিন্ডার
    বর্তমান | ১১ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রান্নার গ্যাস কাটাই করে বেআইনিভাবে অটোতে ভরার চক্র চলছিল রমরমিয়ে। শনিবার বিধাননগর কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা নিউটাউনে হানা দিয়ে এমনই একটি চক্রের কিনারা করেন। সেই সঙ্গে ২২টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও ওজন করার মেশিন, গ্যাস ভরার মোটরসহ নানা সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। এই চক্রের সঙ্গে কে বা কারা যুক্ত, তার খোঁজে শুরু হয়েছে তদন্ত।

    কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, টেকনোসিটি থানার অধীনে নিউটাউনের বালিগড়ি এলাকায় ওই চক্রটি চলছিল। ওই দিন আচমকা অফিসাররা সেখানে হানা দেন। তবে এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ জানিয়েছে, বেআইনিভাবে ওই সিলিন্ডারগুলি মজুত করা হয়েছিল। ২২টি সিলিন্ডারের মধ্যে ১৫টি কর্মাশিয়াল এবং ৭টি ডোমেস্টিক। এই ধরনের গ্যাস কাটাইয়ে কোনো সুরক্ষাবিধি থাকে না। ফলে যেকোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)