• অবশেষে পুলিশের জালে হাওড়ার অপরাধ জগতের ‘গডফাদার’  টিপু
    বর্তমান | ১১ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া সিটি পুলিশের জালে এবার উত্তর হাওড়ার অন্যতম দুষ্কৃতী টিপু। ভয় দেখানো, তোলাবাজি, অবৈধ প্রোমোটিং, অস্ত্র মজুত সহ একাধিক মামলায় টিপুকে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ।  

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে পিলখানা সেকেন্ড বাই লেনে গ্যাং ওয়ারে খুন হয় স্থানীয় প্রোমোটার মহম্মদ শফিক। ঘটনায় গ্রেপ্তার হয়েছিল পিলখানার দুষ্কৃতী হারুন খান ও তার সহযোগীরা। সেই ঘটনায় সরাসরি যুক্ত না থাকলেও মৃত প্রোমোটারের অন্যতম ‘গডফাদার’ হিসেবে পরিচিত ছিল টিপু। পিলখানা থেকে বেলুড় ভোটবাগান পর্যন্ত একাধিক দুষ্কৃতীমূলকে কার্যকলাপে যুক্ত ছিল টিপু। শফিক খুনের পরেই দীর্ঘদিন এলাকা থেকে বেপাত্তা ছিল সে।  

    জানা গিয়েছে, দীর্ঘদিন গা ঢাকা দেওয়ার পর সে পিলখানা এলাকায় ঢুকতেই রবিবার গভীর রাতে গোপন অভিযান চালায় পুলিশ। হাতেনাতে গ্রেপ্তার করা হয় তাকে। অভিযুক্তকে এদিন হাওড়া আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।
  • Link to this news (বর্তমান)