ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের জন্য চতুর্থ বার হাজিরার জন্য পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়।
সংসদ ভবনের লাইব্রেরি বিল্ডিংয়ে NDA বৈঠকে আজও হাজির NCPI সাংসদেরা। বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, বিজেপি সভাপতি নীতিন নবীন-সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা। এ দিন NDA সাংসদরা বিরোধীদের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে সংসদের মকর দ্বারের দিকে মিছিল করবেন বলে জানা গিয়েছে। NDA-র দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাত্র বিক্ষোভ ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত, অথচ বিরোধীরা তা থেকে পালিয়ে বেড়াচ্ছে।
বারুইপুর পুরসভায় প্রশাসক নিয়োগের দাবি জানিয়ে মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল বিজেপি। সোমবার বিজেপির বারুইপুর নগর মণ্ডলের সভাপতি গৌতম চক্রবর্তীর নেতৃত্বে দলের নেতা-কর্মীরা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে এই আবেদন জানান।
মহারাষ্ট্রের সাতারা জেলায় পুনে-বেঙ্গালুরু জাতীয় সড়কের সিরওয়াল এলাকায় সোমবার রাত দেড়টা নাগাদ ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো চার যুবকের। পুলিশ জানিয়েছে, যুবকেরা একটি গাড়িতে চেপে যাচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকের লেনে চলে যায়। ওই সময়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনায় গাড়িতে থাকা চার আরোহী ঘটনাস্থলে মারা যান। গুরুতর জখম হন অন্য দুই আরোহী। গাড়িটি পুনে থেকে সাতারা যাচ্ছিল।
সোমবার, ঝাড়খণ্ড বিধানসভা অভিযান চলার সময়ে পড়ুয়াদের মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। তাদের আটকাতে ব্যবহার করা হয় জলকামান। আর এই ইস্যুকে সামনে রেখে এ বার পথে নামল বিজেপি। আন্দোলনকারীদের মিছিলে লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে, আজ, মঙ্গলবার, ঝাড়খণ্ড বনধের ডাক দিয়েছে বিজেপি। সকাল থেকেই রাঁচিতে উত্তেজনা। হরমু চকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির।
মহারাষ্ট্রের জালনা থেকে প্রচুর পরিমাণে বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, ২২টি তলোয়ার, ১৫টি ছোরা এবং ৪টি ধারালো অস্ত্র-সহ মোট ৪৪টি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। বুধবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপের প্রভাব থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর ওডিশা উপকূলে। দক্ষিণবঙ্গে আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।