• সাতসকালেই হোঁচট পরিষেবায়, ব্যাহত মেট্রো চলাচল, ভোগান্তিতে যাত্রীরা
    এই সময় | ১১ আগস্ট ২০২৬
  • সাতসকালেই পরিষেবা ব্যাহত কলকাতা মেট্রোর ব্লু লাইনে। মঙ্গলবার সকালে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। জানা গিয়েছে, মেট্রোর সিগন্যালিং ব্যবস্থায় কিছু ত্রুটি ধরা পড়ায় আংশিক মেট্রো চলাচল শুরু হয়। সকাল ছ’টা থেকে সাড়ে ছ’টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে গিরিশ পার্ক স্টেশন পর্যন্ত মেট্রো চালানো হয়। যদিও, কলকাতা মেট্রোর তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, সকাল সাড়ে ছ’টার পরে মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

    কী জানা গিয়েছে?

    কলকাতা মেট্রো সূত্রে খবর, মঙ্গলবার সকালে রুটিন ইনস্পেকশনের সময়ে দেখা যায় যে নোয়াপাড়া এবং বরানগর মেট্রো স্টেশনের মাঝে সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা যায়। সেই কারণেই আংশিক ভাবে মেট্রো চালানো হয়। গিরিশ পার্ক এবং শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করে। তবে, সকাল সাড়ে ছ’টার পরে মেট্রো চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

    যদিও, ব্লু লাইনের মেট্রো পরিষেবায় এখনও সমস্যা হচ্ছে বলে যাত্রীদের একাংশের অভিযোগ। বেশ কিছু মেট্রো শিডিউলের তুলনায় দেরিতে চলছে বলে অভিযোগ করেছেন নিত্যযাত্রীদের একাংশ। এর পাশাপাশি, প্রবল ভিড়ের কারণে কয়েকটি স্টেশনে মেট্রোর স্বয়ংক্রিয় দরজা বন্ধ করতেও সমস্যা হচ্ছে বলেও জানা গিয়েছে। মেট্রোর AC-তেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীদের একাংশ।

    এক নজরে

    FAQ

    কলকাতা মেট্রোর পরিষেবা কেন ব্যাহত হয়েছিল?

    নোয়াপাড়া ও বরানগর স্টেশনের মাঝে সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার কারণে মেট্রো পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়।

    সিগন্যালিংয়ের ত্রুটির সময় কোন রুটে মেট্রো চলেছিল?

    সকাল ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত শুধুমাত্র শহিদ ক্ষুদিরাম থেকে গিরিশ পার্ক মেট্রো স্টেশন পর্যন্ত আংশিকভাবে মেট্রো চলাচল করেছিল।

    বর্তমানে মেট্রো পরিষেবা কি স্বাভাবিক?

    কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে সকাল সাড়ে ৬টার পরেই পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয়েছে। তবে অনেক নিত্যযাত্রীর অভিযোগ, বেশ কিছু মেট্রো নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে।

  • Link to this news (এই সময়)