মাটির নীচে উদ্ধার 'পাথর'-কে পুজো, পরে গ্রামবাসীদের দাবিতে বদলে গেল ছবি! বীরনগরে চাঞ্চল্য
News18 বাংলা | ১১ আগস্ট ২০২৬
শ্রাবণ মাসে স্বপ্নাদেশে মাটির নীচে ‘শিবলিঙ্গে’র সন্ধান! খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছিল পুজো-অর্চনা। ভক্তদের ভিড়ের পাশাপাশি জমছিল প্রণামীও। কিন্তু কয়েক দিন কাটতেই বদলে গেল গোটা ছবি। গ্রামবাসীদের একাংশের দাবি, যাকে এতদিন শিবলিঙ্গ বলে পুজো করা হচ্ছিল, সেটি আসলে একটি পাথরের পুতুল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার বীরনগরের খরদাপাড়া গ্রামে।