• কোলাঘাটে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণ
    এই সময় | ১১ আগস্ট ২০২৬
  • Big Breaking: কোলাঘাটে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণ। মেদিনীপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার সময়ে এই ঘটনা ঘটে। সূত্রের খবর, খারাপ আবহাওয়ার কারণেই কপ্টার জরুরি অবতরণ করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোলাঘাট থেকে সড়কপথে মেদিনীপুরের কেশপুরে যাচ্ছেন।

    পূর্ব মেদিনীপুেরর এসপি অংশুমান সাহা জানিয়েছেন, ভিআইপিরা যখন কপ্টারে যাতায়াত করেন, তখন নিকটবর্তী এলাকায় কপ্টার নামানোর সব পরিকাঠামো আগে থেকেই তৈরি করা থাকে। কোলাঘাটেও তৈরি ছিল। এখন বৃষ্টি হচ্ছে, কোলাঘাটেও যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে আবহাওয়ার কারণে কোলাঘাটে কপ্টার নামানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। তারপরে সড়কপথে কেশপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। পুলিশ সূত্রের খবর, কপ্টারে গেলে ৪০ মিনিট আগে পৌঁছে যেতেন। যেহেতু সড়কপথে যাচ্ছেন, সেই কারণে একটু দেরি হতে পারে।

    আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, এখন রাজ্যে মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তও রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরে আগামী কয়েক ঘণ্টার মধ্যে তীব্র বৃষ্টি ও দমকা বাতাসের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)