আর কলকাতা ছোটাছুটি নয়, জলপাইগুড়িতেই মিলবে গুলিকাণ্ডের রিপোর্ট!খুলে গেল অত্যাধুনিক ফরেনসিক ল্যাব
News18 বাংলা | ১১ আগস্ট ২০২৬
: কলকাতা নয়, নিজ শহরেই এবার খুলবে গুলিকাণ্ডের রহস্য! গুলি চালনার তদন্তে জলপাইগুড়িতে বাজিমাত! আর নয় কলকাতা ছোটাছুটি, উত্তরবঙ্গেই ফাঁস হবে আগ্নেয়াস্ত্রের সব রহস্য। উত্তরবঙ্গে কোথাও গুলি চললে বা আগ্নেয়াস্ত্র উদ্ধার হলে, সেই বন্দুক ও খালি কার্তুজ পরীক্ষার জন্য এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করতে হত কলকাতার ফরেনসিক রিপোর্টের ওপর। এতে মাসের পর মাস থমকে থাকত অপরাধের তদন্তপ্রক্রিয়া, উপরন্তু হত পুলিশের হয়রানি। তবে এবার সেই দীর্ঘদিনের বিড়ম্বনার অবসান ঘটল।