আর ছোটাছুটি নয়! এবার ফের চালুর পথে মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ এই রেল স্টেশন, বদলে যাবে চেহারা
News18 বাংলা | ১১ আগস্ট ২০২৬
: দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের নতুনভাবে চালু হতে চলেছে নসিপুর হল্ট স্টেশন। স্টেশনটি পুনরায় চালুর উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এই স্টেশনটি বন্ধ থাকায় এলাকার সাধারণ মানুষকে যাতায়াতের জন্য অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছিল। এবার স্টেশন চালু হলে সেই সমস্যা অনেকটাই মিটবে।