টোটোর সিটে ১ লক্ষ টাকার বান্ডিল! লোভের মুখে লাথি মেরে ফিরিয়ে দিলেন চালক, কলিযুগে সততার বড় নজির
News18 বাংলা | ১১ আগস্ট ২০২৬
: টোটোয় যাত্রীর ফেলে যাওয়া এক লক্ষ টাকা-সহ ব্যাগ উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়ে সততার নজির গড়লেন বীরনগরের এক টোটোচালক ও স্বয়ংসেবকরা। শুধু টাকা নয়, ব্যাগে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সামগ্রীও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের এই মানবিক উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ প্রশাসন।