বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর নিয়ে রিভিউ বৈঠক করবেন
News18 বাংলা | ১১ আগস্ট ২০২৬
আজ, মঙ্গলবার বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত পশ্চিমাঞ্চল উন্নয়ন্ন পর্ষদের অধীনে থাকা সাতটি জেলার আধিকারিকদের সঙ্গে উন্নয়ন সংক্রান্ত বৈঠকে যোগ দিতে বাঁকুড়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যোগ দেওয়ার কথা রয়েছে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার পরিবারের একটি অনুষ্ঠানেও। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম-সহ ৭ জেলার মূলত গ্রামীণ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। অভিযোগ, বিগত সরকারের শেষ ৩ বছর ওই পর্ষদের জন্য সে ভাবে অর্থ বরাদ্দ করেনি রাজ্য। ফলে ওই পর্ষদের যাবতীয় উন্নয়নমূলক কাজ থমকে ছিল। রাজ্যে পালাবদলের পর প্রথম বাজেটেই পর্ষদের জন্য অর্থ বরাদ্দ করে শুভেন্দুর সরকার। আজ, মঙ্গলবারের বৈঠকে উন্নয়নের রূপরেখা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।