• স্বাভাবিক হলো পরিষেবা, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে মেট্রো
    এই সময় | ১১ আগস্ট ২০২৬
  • অবশেষে মিটল মেট্রোর সমস্যা। মঙ্গলবার সকাল থেকেই সমস্যা হয়েছিল কলকাতা মেট্রোর ব্লু লাইনে। গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছিল। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে। মেট্রোর তরফে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপে একটি নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে যে, বিকেল ৪ টে ১২ মিনিটে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্তই মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে।



    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)