• এবার খুলবে ‘কেশপুর ফাইলস’, ‘মোদি জিন্দাবাদ বলায় অত্যাচার’, সভা করতে বাধা! এসপিকে কী নির্দেশ শুভেন্দুর?
    প্রতিদিন | ১১ আগস্ট ২০২৬
  • এবার খুলবে ‘কেশপুর ফাইলস’! তৃণমূল আমলে কেশপুরে বিজেপি কর্মীদের উপর ‘অত্যাচার’ হয়েছে। ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’ বললেও সেসময় মিথ্যা মামলা দেওয়া হত! পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভামঞ্চে দাঁড়িয়ে ‘হুঙ্কার’ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। জেলার পুলিশ সুপারকে নির্দেশও দিলেন তিনি। তাঁর কথায়, “২০২৪-এ কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়। এসপি-কে বলব, ওই মামলা আপনি আবার শুরু করুন।”

    মুখ্যমন্ত্রী হওয়ার পরে এদিনই প্রথম কেশপুরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের অন্যতম পথিকৃৎ শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের দিন বীরত্বের ইতিহাস স্মরণ করেন তিনি। কেশপুরের মোহবনিতে ক্ষুদিরামের ভিটেতে গিয়ে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধাও জানানো হয়। এরপরেই সভা করেন মুখ্যমন্ত্রী। সভামঞ্চ থেকে উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, তৃণমূল আমলে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগও করেছেন তিনি।

    এদিন পুলিশ সুপারকে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, “নরেন্দ্র মোদি জিন্দাবাদ বলার জন্য অনেক অত্যাচার সহ্য করেছেন অনেক মানুষ। এসপি-কে বলে গেলাম সমস্ত মামলা প্রত্যাহার করবেন।” তিনি রীতিমতো জোর গলায় বলেন, “এই সামনে যারা বসে আছে, এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস।” ২০২৪ সালে তাঁকেও সভা করতে বাধা দেওয়া হয়নি! সেই কথা আজও ভোলেননি শুভেন্দু। সেই বিষয়কে আরও একবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল। মানিনি আমি। মানুষ আসেনি, কিন্তু আমি এসেছিলাম। আমি কিচ্ছু ভুলিনি।” এরপর এসপির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “মাননীয় এসপি আপনি ওই মামলাটা আপনি বার করবেন। যারা জড়িত ছিল, তাদের আমি জেলে দেখতে চাই।”
  • Link to this news (প্রতিদিন)