: বীরভূম জেলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানা অজানা কাহিনি। বীরভূম যেমন একদিকে যখন কালিনগরী ঠিক অন্য জায়গায় দাঁড়িয়ে শিব নগরী বীরভূম। বীরভূম জেলার রামপুরহাটের কাছে অবস্থিত একটি বর্ধিষ্ণু গ্রাম ‘ডাবুক’। এই গ্রামেই রয়েছে বীরভূমের উচ্চতম প্রাচীন শিবমন্দির। গ্রামের মধ্যস্থলে সুউচ্চ মন্দিরে অনাদিলিঙ্গ ডাবুকেশ্বর শিব প্রতিষ্ঠিত আছেন। এলাকার বাসিন্দারা জানান কৈলাসানন্দ স্বামী নামক একজন সন্ন্যাসী বহুস্থান পরিভ্রমণ করে অবশেষে এই গ্রামে উপস্থিত হন। ভিক্ষালব্ধ অর্থে সঞ্চিত প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করে এই সুবিশাল মন্দিরের নির্মাণকাজ ১২৮৭ বঙ্গাব্দে সমাপ্ত হয়।