'স্যর, একবার আমাদের স্কুলে আসবেন?' অপেক্ষায় খুদে পড়ুায়ার দল, দেখেই গাড়ি থামালেন শুভেন্দু
News18 বাংলা | ১১ আগস্ট ২০২৬
হেলিকপ্টারেই কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে পৌঁছনোর কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর৷ কিন্তু মেদিনীপুরের আবহাওয়া খারাপ থাকায় কোলাঘাট থেকে সড়কপথে রওনা দেন মুখ্যমন্ত্রী৷ আর সড়কপথে কেশপুর যাওয়ার সময়ই অন্যরকম মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী৷ রাস্তার পাশে তাঁকে দেখার অপেক্ষায় থাকা স্কুল পড়ুয়াদের সঙ্গে মিশে গেলেন শুভেন্দু অধিকারী৷