বেতন সামান্য, মনটা বিশাল! নিঃস্বার্থ সেবায় এলাকার মানুষের মন জয় সিভিক ভলান্টিয়ার সমীর পাতরের
News18 বাংলা | ১১ আগস্ট ২০২৬
শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ বা পুলিশের দৈনন্দিন কাজ নয়, সামান্য বেতনে চাকরি করেও মানুষের পাশে দাঁড়ানো যায়, তার এক অনন্য নজির স্থাপন করেছেন নারায়ণগড় থানার সিভিক ভলান্টিয়ার সমীর পাতর। বাবার কাছ থেকে পাওয়া সমাজসেবার শিক্ষাকে তিনি নিজের জীবনের ব্রত করে তুলেছেন। মাসের শেষে যৎসামান্য বেতন পেলেও, তিনি নিজের সংসার চালানোর পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের সেবা করে চলেছেন। তাঁর এই নিঃস্বার্থ কাজ এলাকার মানুষের কাছে এক বড় দৃষ্টান্ত হয়ে উঠেছে।