টোটোর দাপটের সঙ্গে এবার শহরের ব্যস্ত রাস্তায় নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে অবাধে ঘুরে বেড়ানো গরু। নবদ্বীপ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা এমনিতেই সংকীর্ণ। তারওপর দিনভর বেলাগাম টোটো চলাচলের মাঝে রাস্তার ওপর গরুর অবাধ বিচরণে নিত্যদিন সমস্যায় পড়ছেন পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও তা সমাধানে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।