খুনের ছক! ২ টো পিস্তল, ১৪ রাউন্ড গুলি, বিটি রোডে চারচাকা নিয়ে দাঁড়িয়ে ছিল ২ জন?শেষমেশ যা হল...
News18 বাংলা | ১১ আগস্ট ২০২৬
বড়সড় খুনের ছক বানচাল করল টিটাগড় থানার পুলিশ৷ গোপন সূত্রে খবর পেয়ে খড়দহ বিটি রোড থেকে দু’জনকে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ৷ ধৃতদের কাছ থেকে মিলেছে অস্ত্রশস্ত্র-সহ প্রায় ১ লক্ষেরও বেশি নগদ টাকা৷ জানা গিয়েছে, দুই ধৃতের নাম লাল বাবু রাম এবং রাজাকুমার শাহ৷