• স্কুল সার্ভিস কমিশনে চার নতুন সদস্য নিয়োগ, তালিকায় রামকৃষ্ণ মিশনের তিন সন্ন্যাসী
    এই সময় | ১২ আগস্ট ২০২৬
  • পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা WBCSSC-তে চার জন নতুন সদস্য নিয়োগ করল রাজ্য সরকার। তাঁদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণ মিশনের তিন সন্ন্যাসী এবং আইআইএম কলকাতার এক অধ্যাপক। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আইনের ৩(৪) ধারায় রাজ্যপালের ক্ষমতা প্রয়োগ করে এই চার জনকে কমিশনের সদস্য করা হয়েছে। তাঁরা অবিলম্বে কাজ শুরু করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই চার সদস্য দায়িত্বে থাকবেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

    নতুন সদস্যদের তালিকায় প্রথমেই রয়েছেন স্বামী আত্মপ্রিয়ানন্দ। তিনি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (RKMVERI) প্রো-চ্যান্সেলর এবং সচিব। দ্বিতীয় সদস্য স্বামী শাস্ত্রজ্ঞানন্দ। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সচিব। তৃতীয় সদস্য স্বামী তত্ত্বসারানন্দ। তিনি বেলুড় মঠের ট্রাস্টি। পাশাপাশি রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য এবং গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সচিব। চতুর্থ সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে অধ্যাপক রম্যা তারাকাদা ভেঙ্কটেশ্বরনকে। তিনি আইআইএম কলকাতার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট গ্রুপের অধ্যাপক।

    এ দিন স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন কমিশনের চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে আগামী ১৪ অগস্ট সুপারিশপত্র দেওয়ার কথা থাকলেও তা নিয়ে সংশয় রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে গোটা নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন চেয়ারম্যান।

    দুষ্মন্ত জানান, স্কুল সার্ভিস কমিশনের নির্দেশ মেনেই শিক্ষকদের নিয়োগ করা হবে। ২০২৫-এর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মোট ৩৯ হাজার প্রার্থীর মধ্যে এখনও পর্যন্ত প্রায় ১৫ হাজারের তথ্য যাচাই করা হয়েছে। বাকি প্রক্রিয়াও দ্রুত শেষ করার চেষ্টা চলছে। পাশাপাশি ২০১৬-র আপার প্রাইমারির যে ১১৭৭টি নিয়োগ বাকি ছিল, সেই প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন তিনি। ৩০৮ জন স্পেশাল এডুকেশন শিক্ষক নিয়োগের জন্যও ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে।

    প্রশ্ন: স্কুল সার্ভিস কমিশনে কত জন নতুন সদস্য নিয়োগ করা হয়েছে?

    উত্তর: চার জন নতুন সদস্য নিয়োগ করা হয়েছে।

    প্রশ্ন: নতুন সদস্যদের মধ্যে কারা রয়েছেন?

    উত্তর: স্বামী আত্মপ্রিয়ানন্দ, স্বামী শাস্ত্রজ্ঞানন্দ, স্বামী তত্ত্বসারানন্দ এবং অধ্যাপক রম্যা তারাকাডা ভেঙ্কটেশ্বরন।

    প্রশ্ন: নতুন সদস্যদের মধ্যে কত জন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী?

    উত্তর: তিন জন— স্বামী আত্মপ্রিয়ানন্দ, স্বামী শাস্ত্রজ্ঞানন্দ এবং স্বামী তত্ত্বসারানন্দ।

    প্রশ্ন: চতুর্থ সদস্য কে?

    উত্তর: অধ্যাপক রম্যা তারাকাডা ভেঙ্কটেশ্বরন। তিনি আইআইএম কলকাতার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট গ্রুপের অধ্যাপক।

    প্রশ্ন: নতুন সদস্যদের নিয়োগ কবে হয়েছে?

    উত্তর: ১১ অগস্ট এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। তাঁদের নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে।

  • Link to this news (এই সময়)