‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাগ এসে পড়ে,’ বাঁকুড়ায় কটাক্ষ শুভেন্দুর! উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা
News18 বাংলা | ১২ আগস্ট ২০২৬
পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অধীনে থাকা ৭ জেলার আধিকৈারিকদের নিয়ে বৈঠকে যোগ দিতে মঙ্গলবার বাঁকুড়ায় গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ প্রসঙ্গত, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম-সহ ৭ জেলার মূলত গ্রামীণ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। অভিযোগ ছিল, বিগত সরকারের শেষ ৩ বছর ওই পর্ষদের জন্য সে ভাবে অর্থ বরাদ্দ করেনি রাজ্য। নতুন সরকারের আমলে কী হবে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উন্নয়নের রূপরেখা? তা নিয়েই বার্তা দেন মুখ্যমন্ত্রী৷