ইতি-উতি ঢুকছে সাপ, মারছে ছোবল! কালাচ, কেউটে, চন্দ্রবোড়ার কামড়ে ঘায়েল ৬০০০, ভয়াবহ ছবি 'এই' জেলার
News18 বাংলা | ১২ আগস্ট ২০২৬
দক্ষিণ ২৪ পরগনায় ভয়াবহ চিত্র, ৭ মাসে ৬০০০ মানুষকে ছোবল মেরেছে বিষাক্ত কোনও না কোনও সাপ। গত বছরের তুলনায় চলতি বছরে আক্রান্তের সংখ্যা একধাক্কায় বেড়েছে অনেকটাই। চলতি বছরে সাত মাসেই দক্ষিণ ২৪ পরগনায় ছ’হাজারের বেশি মানুষকে সাপে কামড়েছে, তাদের মধ্যে সিংহভাগই চিকিৎসা করিয়ে সুস্থ হয়েছেন। গত বছর যেখানে ১ বছরে সাত হাজারের মতো আক্রান্ত ছিলেন, সেখানে এবার আক্রান্তের হার বাড়বে বলেই মনে করা হচ্ছে। চিকিৎসকদের মতে, বছরের শেষে আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড গড়তে পারে।