ক্ষুদিরামের জন্মভিটেতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সংস্কারে পাঁচ কোটি টাকার বিরাট বরাদ্দ
News18 বাংলা | ১২ আগস্ট ২০২৬
বাংলার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু, ভারত মাতাকে রক্ষা করতে যিনি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। ১৯০৮ সালের সেই ১১ আগস্ট দেশমাতৃকার জন্য নিজের জীবনকে বলিদান দিয়েছেন। মাত্র ১৮ বছর বয়সে যিনি বোমা বন্দুক তুলে নিয়েছেন শুধু ভারতবর্ষকে পরাধীনতার গ্লানি থেকে রক্ষা করার জন্য। এবার ক্ষুদিরামের পৈত্রিক ভিটেতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বল্প সময়ের জন্য শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে এসে এলাকার সার্বিক উন্নয়ন এবং ক্ষুদিরাম বসুকে ঘিরে একাধিক ভাবনার কথা বলেন মুখ্যমন্ত্রী। এলাকার উন্নয়ন থেকে শুরু করে গবেষণা, এমনকী শিক্ষা ক্ষেত্রেও ক্ষুদিরাম বসুর জীবনচর্চা জরুরী বলে মন্তব্য করেছেন তিনি।